গোয়ালন্দে ফেন্সিডিলসহ ২ জন আটক –
- Update Time : ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে রোববার দিনগত রাতে ফেন্সিডিলসহ দুই ব্যাক্তিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার নিলু শেখের পাড়ার মো. আকরাম হোসেনের ছেলে মো. জুয়েল রানা (৩২), ঠাকুরগাও জেলার রানীশঙ্কর থানার রাউতনগর (৩নং হোসেনগাও) এলাকার আ. জব্বার মুন্সির ছেলে মো. আ. মতিন (৪২)। এসময় কৌশলে তাদের সহযোগী গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার মৃত জুলহাস শেখের ছেলে মো. শান্ত ওরফে চাঁদাই পালিয়ে যায়।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টা দিকে গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়েল রানার বসত বাড়ি থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































