গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্বোধন করলেন –
- Update Time : ০৭:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বৃহস্পতিবার বহু কাঙ্খিত গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এসময় রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস সহ ২১ টি ইউনিয়নের উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটির উদ্বোধন ঘোষনা করেন প্রধান মন্ত্রী।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচাল মোঃ শওকত আলী জোয়ার্দার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































