গোয়ালন্দে প্রেমিকের বাড়ি থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার –
- Update Time : ০৪:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমিকের বাড়িতে প্রিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রিয়া আক্তার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের সন্তোস মোল্লার মেয়ে ও গোয়ালন্দ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।আজ মঙ্গলবার প্রিয়ার লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, এক বছরের উপরে রায়হান ও প্রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। দুই পরিবারের মধ্যে রায়হান ও প্রিয়ার বিয়ের ব্যাপারে আলোচনাও হয়েছে। কিন্তু রায়হানের বাবা ও চাচাদের অমতের কারণে বিয়ে ভেঙে যায়। এ অবস্থায় রায়হানের পরিবার অন্য মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে। আগামী শুক্রবার সেই বিয়ে হওয়ার কথা রয়েছে। সে জন্য হয়তো প্রিয়া আত্মহত্যা করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান। তবে এ ঘটনায় প্রেমিক রায়হান শেখ পলাতক রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































