গোয়ালন্দে প্রবাসী কল্যান ফান্ডের উদ্দোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ –
- Update Time : ০৮:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ৬৪ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে ৪৮জন এতিম ও দুস্থ্য মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে কম্বল, সোয়েটার ও জ্যাকেট বিতরণ করা হয়েছে। ‘প্রবাসী কল্যাণ ফান্ড’ নামের একটি অনলাইন ভিত্তিক সংগঠনের অর্থায়নে উজানচর মঙ্গলপুর শামসুল উলুম হাফিজিয়া মাদ্রসা ও এতিমখানা প্রাঙ্গনে এ শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা।
মূলত নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে একটি অংশ সঞ্চয় করার মাধ্যমে গোয়ালন্দে ভবিষ্যতে লাভজনক খাতে বিনিয়োগ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী গোয়ালন্দের কয়েকজন সন্তান দুই বছর আগে এ সংগঠনটি গড়ে তোলে। পাশাপাশি এলাকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য কিছু কল্যাণ মূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এর অংশ হিসেবে গতবারের ন্যায় এবারো এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের অন্যতম সদস্য ফ্রান্স প্রবাসী আশরাফুল আলম রুবেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঙ্গলপুর শামসুল উলুম হাফিজিয়া মাদ্রসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মোঃ নুরুল আমীন, হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ মিরাজুল ইসলাম, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও প্রবাসী কল্যান ফান্ডের সদস্য শামীম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্য হুমায়ূন আহম্মেদ, স্বজন সমাবেশের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আসাদুল আলম সুজন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মিলন হাসান, সহকারী সমাজ কল্যান সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ।
শীতবস্ত্র বিতরন কর্মসূচীর প্রধান সমন্বয়ক ও যুগান্তর স্বজন সমাবেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান বিতরন অনুষ্ঠানে মুঠোফোনে মাদ্রাসাদ্বয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এটাকে আপনারা দান হিসেবে মনে করবেন না। বরং উপহার হিসেবে মনে করুন। আমরা আমাদের সীমিত সামর্থ্যরে মধ্যে নিজেদের জন্মস্থানের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এ শীতবস্ত্রগুলো প্রদান করেছি। এ কার্যক্রমে তিনি ছাড়াও অপর আমেরিকা প্রবাসী সুজিত চক্রবর্তী, রুহুল আমীন, বিল্পব খান, সিঙ্গাপুরের বিল্লাল জমাদ্দার ও গ্রীসের কামরুজ্জামান বাবু এ কার্যক্রমে অর্থায়ন করেন। আমরা ভবিষ্যতেও সাধ্যমত এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































