গোয়ালন্দে পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে পিটিয়ে আহত –
- Update Time : ০৭:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দিনগত রাতে বসত বাড়িতে ঢুকে দুইজনকে পিটিয়ে আহত করা ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে।
আহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক গ্রামের ইসলাম খান (৪৫) ও তার ছেলে মোশারফ হোসেন খান (২৩)। এছাড়া গ্রেপ্তারকৃতরা হলো, স্থানীয় গোলজার মোল্লার ছেলে করিম খান (৫০) ও তার ছেলে নাজমুল খান (২৩)।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে ইসলাম খানের বাড়িতে অভিযুক্তরা প্রবেশ করে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও এলোপাথারি মারপিট করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার ও করিম খান ও নাজমূল খানকে আটক করে পুলিশে দেয়। এ সময় রাশেদ খান নামের অপর হামলাকারি পালিয়ে যায়। এদিকে আহতদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় আহত মোশারফ হোসেন খানের স্ত্রী রাত্রী খাতুন বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। এদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































