গোয়ালন্দে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি’র মতবিনিময় ও থানা পরিদর্শন –
- Update Time : ০৯:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯
- / ৪৮ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় সূধীজনদের সাথে আজ বৃহস্পতিবার মতবিনিময় করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি (পিপিএ/বিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দের সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের শিক্ষক আব্দুল আওয়াল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ পাল, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক ও সমকাল প্রতিনিধি আজু শিকদার, যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, নিউজ ২৪ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম প্রমুখ।
মতবিনিময়কালে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি এলাকার আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এসময় তিনি মাদক নিয়ন্ত্রনে জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ সকলকে এক সাথে আন্তরিকতা ভাবে কাজ করার আহবান জানান।
পরে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি গোয়ালন্দ ঘাট থানার কার্যক্রম পর্যবেক্ষন করেন। এসময় তিনি গোয়ালন্দ ঘাট থানার বর্তমান কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































