ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দে পাটে গুদামে রহস্যজনক অগ্নিকান্ড, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ২৩৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের আড়ৎ পট্টি এলাকায় পাটের গুদামে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ্যরা। মঙ্গলবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছুই বলতে পারছেন না ফায়ার সার্ভিস বা ক্ষতিগ্রস্থ্যরা।
স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১২টা দিকে প্রথমে সঞ্জয় কুমার দাসের পাটের গুদামে আগুন দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন পাশের মামুন মোল্লা ও সামছুল আলমের যৌথ মালিকানাধীন গুদামে ছড়িয়ে পরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল ৩/৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ সঞ্চয় কুমার দাস জানান, তার গুদামে ১০ হাজার মণেরও বেশী পাট ছিল। সবই পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তিনি সর্বশান্ত হয়ে গেছেন। এই পাটের গুদামের ব্যাপারে তার কোন বীমা করা নেই বলে তিনি জানান। অপর ক্ষতিগ্রস্থ মামুন মোল্লা জানান, তার গুদামে ৬/৭ হাজার মণ পাট সংরক্ষিত ছিল। কিভাবে এখানে আগুন লাগল সে সম্পর্কে তারা কিছুই ধারণা করতে পারছেন না। এমনকি অগ্নিকান্ডস্থলে বিদ্যুতের কোন লাইনও ছিল না।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে তারা এখনো কোন কিছুই ধারনা করতে পরছেন না। অগ্নিকান্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তারা ক্ষতিগ্রস্থ ও স্থানীয়দের সাথে কথা বলা হয়েছে। কিন্তু তাতেও কোন কিছু নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































