গোয়ালন্দে নৌকার পথসভায় জনতার ঢল –
- Update Time : ০৯:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে আজ বুধবার বিকেলে আওয়ামীলীগের নৌকা মার্কার নির্বাচনী পথসভায় জনতার ঢল নামে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোয়ালন্দ পৌর আওয়ামীলীগ বাসষ্ট্যান্ড এলাকায় এই পথসভার আয়োজন করে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী এমপি।
গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মীনি রেবেকা সুলতানা, কন্যা কানিজ ফাতেমা চৈতি, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকছেদ আলী বিশ^াস, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আসাদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, সদ্য বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করা নেতা মোহাম্মদ আলী মিয়া, আবুল হোসেন মোল্লা প্রমুখ।
পথসভায় গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা কোব্বাদ কাজী আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ কাজী কেরামত আলী এমপি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে নদী শাসনসহ দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেত নির্মাণ করা হবে। আওয়ামীলীগ কখনো মিথ্যে আশ্বাস দিয়ে জনগনের কাছ থেকে ভোট নেয় না। আমরা যে সকল কাজ করতে পারব জনগণকে সেই প্রতিশ্রুতিই দিয়ে থাকি। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করাসহ নতুন নতুন কাজে হাত দেয়ার কথা বলেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































