গোয়ালন্দে নিখোঁজ নারী নেত্রী লিলি বেগমের উদ্ধারের দাবিতে মানববন্ধন –
- Update Time : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ৬৩ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি নারী নেত্রী লিলি বেগমের (৩৮)। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে শনিবার সকাল ১০ টায় উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন রেল সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
যৌনকর্মী ও তাদের শিশুদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এ মানববন্ধনের আয়োজন করে। তিনি এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও যৌনপল্লীর একজন বাড়িওয়ালী ।
গত ১০ নভেম্বর দৌলতদিয়া ঘাট এলাকা হতে তিনি নিখোঁজ হন।তার এ নিখোঁজের ঘটনায় লিলির স্বজন, এমএমএস কতৃপক্ষ ও পল্লীর সাধারণ যৌনকর্মীরা গভীর উদ্বেগ -উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
মুক্তি মহিলা সমিতি সূত্রে জানা গেছে, লিলি বেগমকে উদ্ধারের জন্য সহযোগিতা চেয়ে সমিতির পক্ষ হতে গত ১২ নভেম্বর রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্হানীয় প্রশাসনের নিকট সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়। এর আগেরদিন ১১ নভেম্বর লিলি বেগমের পরিবারের পক্ষ হতে তার বোনের ছেলে শাফি ইসলাম এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, কর্মজীবী কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা আমজাদ হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মোঃ সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, পায়াকট বাংলাদেশ’র ম্যানেজার মজিবর রহমান জুয়েল, অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদা পারভীন প্রমুখ।
এ প্রসঙ্গে মর্জিনা বেগম বলেন, লিলি বেগম ১ মাসের বেশি সময় ধরে নিখোঁজ হয়েছেন। তিনি বেঁচে আছেন, নাকি মরে গেছেন তাও জানি না। তাকে উদ্ধারে প্রশাসনের পক্ষ
হতে আমরা এখনো তেমন কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না। এতে করে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা লিলির দ্রুত উদ্ধারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































