গোয়ালন্দে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৫:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ৮২ Time View
,
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে মঙ্গলবার নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডলের পাড়ার মো. সাইদুল মোল্লার স্ত্রী মোছা. রাহেলা বেগতম (৪০), মৃত মোমেন শেখের ছেলে নুর ইসলাম (৩৫) ও গোয়ালন্দ পৌরসভা ৪নং ওয়ার্ডের কুমড়াকান্দী এলাকার মৃত বেলায়েত মন্ডলের ছেলে রশিদ মন্ডল (৪৫)।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাহেলাকে তার বসত ভিটা থেকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপর ২জনকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়ে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































