গোয়ালন্দে নারীর প্রতি সহিংসতা রোধের শপথ –
- Update Time : ০৭:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
- / ৬৬ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতনের জন্য অভিযোগের আঙুল পুরুষের দিকে। তাই এই সামাজিক ব্যাধি দূর করতে পুরুষদেরই আগে সচেতন হতে হবে। এই চিন্তা থেকে রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার নারীর প্রতি সকল ধরনের সহিংসতা ও নারী নির্যাতন বন্ধে শপথ নিলো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জমান চৌধুরী।
ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যাড ডাইভারসিটি কর্মসূচীর আয়োজনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে সেমিনারের অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, ব্র্যাক-আড়ং আয়েশা আবেদ ফাউন্ডেশনের সেন্টার ম্যানেজার মো. মুসা মিয়া, ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যাড ডাইভারসিটি প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট মাহমুদা আক্তার, টেকনিক্যাল ম্যানেজার আফছার হোসেন প্রমুখ।
সেমিনারের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক সমস্যা। সবাই মিলে এর সমাধান করতে হবে। নারীকে নারী হিসেবে বিবেচনা না করে, মানুষ বলে মনে করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































