গোয়ালন্দে নবনির্বাচিত দুই ইউপি সদস্যের শপথ গ্রহণ –
- Update Time : ০৯:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সম্প্রতি অনুষ্ঠিত ছোট ভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে বিজয়ী দুই প্রার্থীকে আজ বুধবার শপথ গ্রহন করেছেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহনকারীরা হলেন, ছোটভাকলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. আব্দুর রহমান শেখ ও উজানচর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড -১ (১, ২ ও ৩) এর নবনির্বাচিত সদস্য মোছা. রোবেয়া বেগম। শপথ গ্রহন শেষে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































