গোয়ালন্দে দোয়া মাহফিল, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ
- Update Time : ০৯:৫৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১২০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সামাজিক ও মানবিক সংগঠন “স্বপ্নের রাজবাড়ী”র চেয়ারম্যান, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতী দিক নির্দেশনায় গোয়ালন্দ ও দৌলতদিয়ার আড়াই শতাধিক দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার ওই খাবার বিতরণ করেন যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হামিদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন প্রামাণিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, মন্ডল হ্যাচারিজের পরিচালক আজিজুল ইসলাম মন্ডল, ইমরান আহম্মেদ, মোমিন, আকাশসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































