গোয়ালন্দে দুই ভাই হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবোরধ ও মানববন্ধন –
- Update Time : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ৫২ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
‘এক ভাই আরাধনের খুনের বিচার পেলাম না, আবার তিন বছর যেতে না যেতেই আরেক ভাই সুর্জয় খুন হয়ে গেল। গরীব বলেকি আমরা বেঁচে থাকতে পারব না? ৬ বোনের দুইটি ভাইই ছিল। একজনকে আগেই হত্যা করেছে, এবার একমাত্র ভাইকেও খুন করল।’ ভাইদের হত্যার বিচার দাবীতে রোববার (১২ ডিসেম্বর) বিকেলে মানববন্ধনে এসে এভাবে আহাজারি করতে করতে পাগল প্রায় হতভাগ্য বোন দূর্গা বিশ্বাস কথা গুলো বলছিলেন।
গত শুক্রবার (১০ ডিসেম্বর) সুর্জয় বিশ্বাসকে (২১) হত্যা করে তার জীবিকার একমাত্র মাধ্যম ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞাত দূর্বৃত্তরা। সে গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকার পাড়া মহল্লার লক্ষণ বিশ্বাসের ছেলে। গত শুক্রবার দুপুরে ফরিদপুরে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের একটি আমবাগান থেকে সুর্জয়ের লাশ উদ্ধার করে পুলিশ। বছর তিনেক আগে সুর্জয়ের ছোট ভাই আরাধন ক্রিকেট ব্যাটের আঘাতে মৃত্যু হয়।
এ ঘটনার বিচার দাবিতে রোববার বিকেলে এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশ নেয়া শত শত মানুষ এক পর্যায়ে মহাসড়কে বসে পড়ে অবোরধ সৃষ্টি করে। বিকেল সারে তিনটার দিকে মহাসড়ক সম্পুন্ন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকান্ডের বিচারের আশ্বাস দিয়ে প্রায় এক ঘন্টা পর মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক করে।
মানববন্ধনে উপস্থিত হয়ে সুর্জয়ের বড় বোর দুর্গা বিশ্বাস বলেন, ‘৩ বছর আগে আমার ভাই আরাধনকে স্থানীয় কাব্য রাহা ও তীব্র রাহা মিলে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। সেই মামলা প্রত্যাহার না করায় কয়েকদিন আগে আমার ভাই সুর্জয়কে মারার জন্য ধাওয়া করে। আমাদের ধারনা সুর্জয়কে হত্যার জন্য ওরাই জড়িত।
এদিকে সুর্জয় হত্যাকান্ডের ব্যাপারে পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, গত শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকায় স্থানীয়রা একটি আমবাগানে লাল জ্যাকেট ও কালো জিন্সের প্যান্ট পরা সুর্জয়ের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় গামছা প্যাঁচানো ছিল। গামছার এক প্রান্ত আমগাছের গোড়ায় বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সুর্জয়ের লাশ উদ্ধার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, আমরা জানতে পেরেছি গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সুর্জয় বিশ্বাস কয়েকজন যাত্রী নিয়ে গোয়ালন্দ থেকে ফরিদপুর শহরের আলীপুরের উদ্দেশে রওনা হন। এরপর শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাই করার জন্য তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































