গোয়ালন্দে ড্রেজিংয়ের গভীর গর্তে পড়ে শিশুর মৃত্যু –
- Update Time : ১০:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ৬৪ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ড্রেজিংয়ের গভীর গর্তে পড়ে লামিয়া আক্তার (১১) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দির গ্রামের বাড়ইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু লামিয়া একই ইউনিয়নের কাটাখালী এলাকার লাল চাঁদ শেখের মেয়ে। লাল চাঁদ ঢাকায় একজন গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন। দুদিন আগে করোনা আতঙ্কে তিনি সপরিবারে বাড়ীতে চলে আসেন।
স্থানীয় কয়েকজন জানান, শিশু লামিয়া বাড়ইডাঙ্গায় তার ফুফা মোমিন শেখের বাড়ীতে বেড়াতে এসেছিল। শুক্রবার বেলা পৌণে একটার দিকে আরো কয়েকজন শিশুর সাথে মাছ চাষের জন্য পার্শ্ববর্তী কুতুবউদ্দিন তোতার ড্রেজিংকৃত গভীর খালে গোসল করতে যায়। কিন্তু সে সাতার না জানায় সবার অজান্তে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পরও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। তারা দীর্ঘ সময় চেষ্টার পর বেলা সাড়ে ৩টার দিকে ওই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি সাপেক্ষে আমরা শিশুটির পরিবারের কাছে লাশ হস্তান্তুর করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































