গোয়ালন্দে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৮:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সদস্যদের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট।
গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ সাদেক মিয়ার ছেলে খোরশেদ আলম (২৪) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের টেগোপাড়ার গুলাই মন্ডলের ছেলে মোঃ বাপিন মন্ডল (২৩)।
জেলা গোয়েন্দা শাখার এসআই ফকির হাসানুজ্জামান জানান, গত রবিবার রাতে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকার মিরাজ হার্ডওয়ার এন্ড মেশিনারীজ ষ্টোরের সামনের পাকা রাস্তার উপর থেকে খোরশেদ আলম ও বাপিন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এএসআই মেহেদী হাসান বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































