গোয়ালন্দে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
- Update Time : ০৬:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ২১৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুর দেরটার দিকে গোয়ালন্দের ক্যানাল ঘাট এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটি।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশী কাঁথা ট্রেনটি স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ১টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর গোয়ালন্দ-রাজবাড়ী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এ প্রসঙ্গে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক তন্ময় দত্ত জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশী কাঁথা ট্রেনটি ১টা ১৫ মিনিটের স্টেশন ছেড়ে কিছু দূর আসার পর মাঝের ১টি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিন সামনের
দুইটি বগি নিয়ে রাজবাড়ী এসেছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রেলওয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































