ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ পোস্ট অফিসের সামনে আজ বুধবার বিকালে মাটিবাহী ট্রাক চাপায় জাবেদ আলী শেখ (৬৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা গ্রামের চাদাই শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জাবেদ আলী শেখ মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দৌলতদিয়া ঘাট গামী দ্রুত গতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে কেউ সনাক্ত করতে না পারায় এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































