গোয়ালন্দে জাতীয় পার্টিতে যোগদান ও কর্মীসভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
- / ৪৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কর্মীসভা স্থানীয় জেএন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলার সমন্বয়কারী আক্তারুজ্জামান হাসানের হাতে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন ২৫জন কর্মী।
উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ. রাজ্জাক খানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী আক্তারুজ্জামান হাসান। এতে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক মিলন, প্রচার সম্পাদক আকাই মোল্লা, জেলা জাতীয় মোটর শ্রমিক পার্টির সাধারন সম্পাদক কুদরত আলী সরদার, গোয়ালন্দ উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি বাবলু আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন, চান্দু মোল্লা প্রমুখ।
উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ. রাজ্জাক খানের নেতৃত্বে অনুষ্ঠানে আশিকুজ্জামান, শিমুল, সজিব খান, রাজু, জাহিদ শেখ, আক্কাছ আলীসহ ২৫ জন কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান হাসান বলেন, জাতীয় পার্টির সহায়তা ছাড়া কেউ আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। পল্লীবন্ধু এরশাদের ভক্ত অনুসারীরা সারা দেশে ছড়িয়ে আছে। তাদেরকে সংগঠিত করতেই তিনি কাজ করে যাচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































