গোয়ালন্দে ছাত্রলীগের সমাজসেবা সেলের মাধ্যমে গাছের চারা বিতরণ –
- Update Time : ১০:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মুজিব শত বর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষ রোপনের লক্ষে ৩ মাস ব্যাপি কার্যক্রম চলছে। কার্যক্রমের অংশ হিসেবে গত বুধবার রাজবাড়ী জেলার গোয়ালন্দের বিভিন্ন এলাকায় ২০০ ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরন ও রোপন করা হয়েছে। মূলত বৃক্ষ রোপনে উৎসাহিত করার জন্যে ছাত্রলীগের সমাজসেবা সেলের মাধ্যমে চারাগাছ গুলি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মোঃ শাহেদ জানান, করোনার কারনে অনেকের হাতে অর্থ নেই। তাই আমরা বিনামূল্যে চারা প্রদানের সিদ্ধাস্ত নিয়েছি, যাতে অর্থাভাবে কেউ বিরতণ না থাকে।
ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, রাজবাড়ী জেলায় ৭০০ চারা গাছ বিনামূল্যে বিতরণ করা হবে। রাজবাড়ী জেলা ছাত্রলীগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছুটিতে ওখন বাড়িতে অবস্থান করছে মূলত তাদের মাধ্যমে চারা গাছ গুলি রোপন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































