গোয়ালন্দে চাচা,চাচী ও চাচাতো ভাইয়ের আঘাতে দশম শ্রেণীর ছাত্র নিহত –
- Update Time : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচরের ১নং ওয়ার্ডে চাচা, চাচী ও চাচাতো ভাইয়ের আঘাতে দশম শ্রেণীর ছাত্র তুষার শেখ (১৭) নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় চাচী ও চাচাতো ভাইকে আটক করেছে। তুষার ওই গ্রামের আসলাম শেখের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে আসলাম শেখের সাথে তার ভাই পলাশ শেখের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চাচা পলাশ শেখ, চাচী ফেরদৌসি আক্তার ও চাচাতো ভাই বাঁধন শেখ লাঠিশোঠা ও ধারালো অস্ত্র নিয়ে আসলাম শেখের বাড়ীতে আসে। সে সময় তারা আসলাম শেখ ও তার ছেলে, গোয়ালন্দ নাজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তুষার শেখকে জখম করে। ওই সময়ই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তুষারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে নিহত তুষারের চাচী ফেরদৌসি আক্তার ও চাচাতো ভাই বাঁধন শেখকে আটক করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































