গোয়ালন্দে কেকেএস নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত –
- Update Time : ০৭:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
- / ৬০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গত ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মুক্তিযোদ্ধা রাজবাড়ীর গোয়ালন্দের ফকীর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে ৭ দিনব্যাপী “কেকেএস নারী ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল খেলার ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, “বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজ” এর অধ্যক্ষ মোঃ সুলতান উদ্দিন আহম্মেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেকেএস প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচি কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, পিভিসিইবি’র প্রকল্প কর্মকতা রুমা খাতুন। এ টুর্ণামেন্টে ক্রিকেট টুর্নামেন্টটি ৪ টি স্কুলের ৮টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়। আজকের ফাইনাল খেলায় ২টি দল অংশগ্রহণ করে। বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজ ‘ক’ দল বনাম বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজ ‘খ’ দল। ওই খেলায় ৭০ রানে বিজয়ী হয় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজ ক দল। ম্যান অফ দ্যা ম্যাস হয় বিজয়ী দলের অধিনায়ক বিলকিস আক্তার। সব শেষে বিজয়ীদের হাত পুরুস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































