গোয়ালন্দে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফরিদপুর আনন্দ বাজার ফুটবল একাদশকে হারিয়ে চাম্পিয়ান হয়েছেন রাজবাড়ী গোয়ালন্দের নাছের মাতব্বর পাড়া ফুটবল একাদশ।
খেলার নির্ধারিত সময়ে গোল শূন্যে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এ সময় ট্রাইব্রেকারে ৪-৫ গোলে নাছের মাতব্বর পাড়া আনন্দ বাজার ফুটবল একাদশকে পরাজিত করেন।
আজ বৃহস্পতিবার বিকালে উজানচর ইউনিয়নের জামতলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরনীতে উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সস্পাদক ও টুনার্মেন্ট উদযাপন কমিটির সভাপতি আবুল হোসেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রীর সহ-ধর্মীনি রেবেকা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সস্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমূখ।
খেলা শেষে বিজয়ী ও চাম্পিয়ান দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ২০ টি দল নিয়ে প্রথম বারের মত এ ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































