গোয়ালন্দে এক ছিনতাইকারী ও ছয় মাদকসেবীর কারাদন্ড –
- Update Time : ০৯:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
- / ৭৬ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে এক ছিনতাইকারী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ মাদকসেবীকে আটক করে প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলে।
দন্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মোল্লার পাড়া গ্রামের মিলন শেখের ছেলে ফিরোজ শেখ (১৯), উত্তর দৌলতদিয়া ফকির পাড়া গ্রামের আশরাফ ফকিরের ছেলে কুদ্দুস ফকির (৪০), ভোলাই মাতুব্বার পাড়া গ্রামের আইজদ্দিন মোল্লার ছেলে হালিম মোল্লা (৩৫), গোয়ালন্দ পৌরসভা মাল্লাপট্টি মহল্লার আলাউদ্দিন সরদারের ছেলে গৈজদ্দিন সরদার (৫৭), কাজী পাড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০), পাবনা জেলার ইশ্বরদী উপজেলার পিয়ারপুর গ্রামের মোসলেমউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪০), বাঘাইল গ্রামের রুস্তম সিকদারের ছেলে রিদয় সিকদার (৩৩)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬ মাদক সেবীকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে বিভিন্ন প্রকার মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয়া হয়। অপরদিকে দৌলতদিয়া ঘাটে ছিনতাইয়ের চেষ্টাকালে ফিরোজকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফিরোজকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































