গোয়ালন্দে এইডস সচেতনতায় নাটক ’নিঃশব্দে ঘাতক’ মঞ্চস্থ –
- Update Time : ১০:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
- / ৫০ Time View
আজু সিকদার,শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বুধবার বিকেলে এইচআইভি এইডস সচেতনতায় নাটক ’নিঃশব্দে ঘাতক’ মঞ্চস্থ হয়েছে। গোয়ালন্দ সম্মিলিত নাট্য দলের রচনা ও পরিবেশনায় এ নাটকের আয়োজন করে দৌলতদিয়া গনস্বাস্থ্য কেন্দ্র।
এ উপলক্ষে গনস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডাঃ মঞ্জুর কাদির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.বি.এম নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ,মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহ্মেদ, গনস্বাস্থ্য কেন্দ্রের দৌলতদিয়ার ইনচার্জ জুলফিকার আলী,দৌলতদিয়া মডেল হাই স্কুলের শিক্ষক ও যুগান্তরের সাংবাদিক শামীম শেখ,মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান,পায়াক্ট বাংলাদেশের কর্মকর্তা শেখ রাজিব,বাংলাদেশ সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের সাধারন সম্পাদক পারভীন সুলতানা প্রমুখ।
সম্মিলিত নাট্য দলের নিঃশব্দে ঘাতক নাটকে অভিনয় করেন ইসলাম মোল্লা,মাইনদ্দিন মানু,এরশাদ হোসেন সবুজ,প্রণব ঘোষ,সাধন সাহা,আজিম মন্ডল,আতাউর রহমান,পারভেজ হোসেন এবং শিশু শিল্পী মিতা ও মিতু। সন্ধার পরে দোলনচাপা সঙ্গীতাঙ্গন এর শিল্পিদের পরিবেশনায় সংগিত পরিবেশন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































