গোয়ালন্দে উন্নয়ন মেলা পরিদর্শন করলেন ধর্ম সচিব –
- Update Time : ০৫:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
- / ৫০ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
‘উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দে উপজেলায় অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন মেলা প্রথম দিন পরিদর্শন করেছেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি উন্নয়ন মেলা পরিদর্শনে আসেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গোয়ালন্দসহ সারাদেশে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, একান্ত সচিব রুপস শাওন কামরুল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া প্রমুখ।
সচিব মো. আনিছুর রহমান প্রাণবন্ত মেলার আয়োজন দেখে মুগ্ধ হন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে সাধারন মানুষের কাছে তুলে ধরার জন্য উপস্থিত সকলকে পরামর্শ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































