গোয়ালন্দে ইয়াবাসহ র্যাবের হাতে তিন জন গ্রেপ্তার –
- Update Time : ০৯:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ৬২ Time View

আজু সিকদার. রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শুক্রবার দিনগত রাতে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর গ্রামের নিফাজউদ্দিন সরদারের ছেলে রফিক সরদার (৩২), মেছের শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (৩২) ও গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া মহল্লার জগদীশ সাহার ছেলে শ্যামল সাহা (৩০)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬টি সিমকার্ডসহ ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































