গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত –
- Update Time : ০৯:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / ৬৪ Time View

আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
জয়ীতা অন্বেশনে বাংলাদেশ’ এই শ্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারী জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম ছিদ্দিকীর পরিচালনায় রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও আলোর দিশারী মহিলা সমিতির পরিচালক নুরজাহান বেগম সহ প্রমূখ সভায় বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে অর্থনৈতিক ভাবে সাবলম্বী আনজু বেগম, শিক্ষা ও চাকুরীতে পুতুল রানী দাস, সফল জননী নারী সেলিনা আক্তার, নারী নির্যাতন প্রতিরোধ মোছাঃ সালমা আক্তার, সমাজ উন্নয়নে সুনিতা রানী দাসসহ মোট ৫টি বিষয়ের উপর ৫জন নারীকে সম্মাননা পুরস্কার দেয়া হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা, কর্মসস্থান সহ নানা বিষয়ে পশ্চাদপদ নারীদের ভূমিকা রাখা সহ নানা বিষেয়ে নারীরা যাতে অগ্রগামী হতে পারে সে বিষয়ে সচেতনা মূলক বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































