গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘদিন পর সোমবার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছাড়াও উপজেলার সকল পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পষিদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আসিফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































