গোয়ালন্দে আইন অমান্য করে ভবন নির্মাণ করায় জরিমানা –
- Update Time : ০৭:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
- / ৬৮ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দ শহরের প্রাণ কেন্দ্রে পেরিফেরি ভুক্ত ভুমিতে আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণ করার অপরাধে ভবন মালিক আইয়ুব আলী খানতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার গোয়ালন্দ সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় দেন।
জানা যায়, গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের গোয়ালন্দ ঘাট থানা সংলগ্ন সরকারী পেরিফেরি ভুক্ত ৮ শতাংশ জামির উপর ৫ তলা ভবন নির্মাণ কাজ শুরু করে আইয়ুব আলী খান। ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এ অবস্থায় সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে আর্থিক জরিমান করা হয়।
ভবন মালিক আইয়ুব আলী খান জানান, তিনি ক্রয় সূত্রে এই ৮ শতাংশ জমির মালিক। দলিল সহ প্রয়োজনীয় কাগজ পত্র তার রয়েছে। কিন্তু সরকারী আদেশে খাজনা আদায় বন্ধ ও পেরিফেরি ঘোষনা করায় আমার মত বাজারের অনেকেই নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ভবন নির্মাণের ব্যাপারে তার অনুমোদন রয়েছে বলে তিনি দাবি করেন।
সহকারী কমিশনার (ভুমি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারী আদেশ অমান্য করে পেরিফেরি ভূক্ত জায়গার উপর বহুতল ভবন নির্মাণ করায় আইয়ুব আলী খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভাবে ভবন নির্মাণ করায় অন্যরাও উৎসাহিত হবে। দ্রুত সময়ের মধ্যে বাজারের অন্যান্য পেরিফেরিভুক্ত জায়গার দখলদারদের সাথে বসা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































