গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ১৪৫ তম শাখার উদ্বোধন –
- Update Time : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
- / ৬১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারি আইএফআইসি ব্যাংকের ১৪৫তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। রোববার বেলা ১১টায় গোয়ালন্দ শহরের প্রধান সড়কের পোদ্দার মার্কেটের ২য় তলায় নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নুরুল বাশার আব্দুল মামুনের সভাপতিত্বে ফিতা কেটে ১৪৫তম শাখাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম।
আইএফআইসি ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিকটর ব্রীডার্স লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমিন, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহ, বিশিষ্ট ব্যবসায়ী আ. জলিল মোল্লা, আমিন এগ্রো লি: এর পরিচালক নুরুল আমিন, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকছেদ আলী বিশ^াস, শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শেখ মো. নিজাম বলেন, ‘বেসরকারি ব্যাংকিংয়ে আইএফআইসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়ালন্দে একটি বেসরকারী ব্যাংকের শাখার প্রয়োজনীয়তা এখানকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুভব করছিল। আজ এ ব্যাংকের শাখা উদ্বোধন হওয়ায় দীর্ঘদিনের একটি প্রত্যাশা পুরন হলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































