গোয়ালন্দের ৪ ইউপি ও ১ পৌরসভায় ঈদ উপহার দিলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৮:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের প্রদুর্ভাবের মধ্যে জীবনের ঝুকি নিয়ে নিজস্ব উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি এলাকায় ঈদ উপহার স্বরুপ খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
সোমবার সন্ধ্যায় এমপি কাজী কেরামত আলী জানান, ঈদকে সামনে রেখে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া. উজানচর, দেবগ্রাম, ছোটভাকলা ও গোয়ালন্দ পৌরসভার ১ হাজার ৫ শত বাসিন্দার মাঝে খাদ্য সহায়তা এবং নগদ দেড় লাখ টাকা তিনি বিতরণ করেছেন। পরবর্তীতে তিনি রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা এলাকাতেও সহায়তা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে এ সব বিতরণী অনুষ্ঠানে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হাসান শিপলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ উপজেলা আঃলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা গিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আজ সোমবার সকালে এমপি কাজী কেরামত আলী পক্ষে গোয়ালন্দের ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































