গোয়ালন্দের সুবিধা বঞ্চিতদের ড্রাইভিং প্রশিক্ষণ শেষ সনদপত্র প্রদান
- Update Time : ১০:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌলপল্লী) বাসিন্দাদের সন্তান যারা সুবিধা বঞ্চিত শিশু থেকে বর্তমানে যুবক হয়ে উঠেছেন, তাদের সমাজের পুনর্বাসনের লক্ষ্যে ১মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষন প্রদান করা হয়েছে। বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে শনিবার তাদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
জানা যায়, দেশের সর্ববৃহত যৌনপল্লী রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্ব পাড়ায় আবস্থিত। এখানে সহ¯্রাধিক যৌনকর্মীর বসবাস। তাদের রয়েছে কয়েক হাজার সন্তান। শিশুকাল থেকে অন্ধকার গতির অস্বাভাবিক পরিবেশে বেড়ে উঠেছে এরা। পরিবেশের কারণে এদের বেশীর ভাগ শিশু, কিশোর ও যুবক বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। যৌনপল্লী ও আশপাশের এলাকার সুবিধা বঞ্চিত এ সকল যুবকদের পূনর্বাসন করে সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে আনার লক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ২০ জন যুবক-যুবতীকে যানবাহন চালানোর জন্য এক মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে শনিবার (১১ জুন) গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোস্তফা মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































