গোয়ালন্দের সাংবাদিক আজু সিকদারসহ রাজবাড়ীতে নতুন করে করোনায় আরো ৪১ জন আক্রান্ত –
- Update Time : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। গত ২৫ আগষ্ট পাঠানো ১০১ টি নমুনার রিপোর্ট গত শুক্রবার বিকালে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌছায়। এতে দেখা গেছে নতুন করে ৪১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫৬১ জন এবং মারা গেছে ২০ জন।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৬ জন (৪২ টা স্যাম্পল), পাংশা উপজেলার ১০ জন ( ২৪ স্যাম্পল), গোয়ালন্দ উপজেলার ২ জন (২ স্যাম্পল), কালুখালি উপজেলার ৫ জন (১১ স্যাম্পল), বালিয়াকান্দি উপজেলার ৮ জন (২২ স্যাম্পল)।
গোয়ালন্দে আক্রান্তদের মধ্যে রয়েছেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আজু শিকদার তার সহধর্মিণী। রাজবাড়ী বার্তা ডট কম-এর পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতা করা করা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, জেলায় মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৮৭৩ জন, হসপিটালে ভর্তি আছেন ৩৫ জন।
তিনি আরো বলেন, পূর্বের ন্যায় টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রতি উপজেলার মেডিকেল অফিসাররা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি রোগীর ফলোআপ নিচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বড় এলাকা বা ছোট জায়গায় গুচ্ছভিত্তিক নয়, এখন একটি বা দুটি বাড়ি ধরে লকডাউন করা যায় কিনা এ ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছেন। প্রকৃতপক্ষে বড় এলাকা ধরে লকডাউন করলে তা কার্যকর করা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। এ বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার একটি প্রস্তাবনা জেলা প্রশাসক ও জেলা করোনা কমিটির সভাপতি বরাবর পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































