গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় ১ জন থেকে নতুন করে আক্রান্ত হলো ১০ জন –
- Update Time : ১০:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ৭০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ১৯জন করোনা ভাইরাস আক্রান্ত হলো।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, নতুন আক্রান্ত ১০ জনই গত ২৯ মে করোনা ভাইরাস আক্রান্ত স্কুল ছাত্রের সংষ্পর্শে এসে আক্রান্ত হয়েছে। তিনি জানান, ওই স্কুল ছাত্র করোনা ভাইরাস পজেটিভ হওয়ার পর উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমদ্দিন পাড়া গ্রামের (মকবুলের দোকান) ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার বিকেলে পরীক্ষার ফলাফল আসে। এতে ১০ জন পজেটিভ পাওয়া যায়।যার মধ্যে ৬ জনই নারী।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, আক্রান্ত এলাকা লকডাউনের আওতায় থাকবে। ইতিমধ্যে সকল পরিবারকে খাদ্য সহায়াতা প্রদান করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ব্যাক্তিকে বাড়িতেই পরিবারের সদস্যদের থেকে আলাদা ভাবে আইসোলিশনে রাখা হবে। ওই সকল বাড়িতে কেউ যাতে যেতে না পারে অথবা কেউ বাইরে আসতে না পারে তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের চিকিৎসা প্রদান করবে। সকল পরিবারের কাছে তার (ইউএনও) ফোন নম্বর দেয়া হয়েছে, যে কোন প্রয়োজনের কথা জানালে তা মেটানো হবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































