গোয়ালন্দের পদ্মায় শ্রমিকবাহি ট্রলার ডুবি, ১ শ্রমিক নিখোঁজ –
- Update Time : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
- / ৪৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে ২৮ জন শ্রমিক নিয়ে পদ্মায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার শেখ (৩৫) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছে। সে গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের নায়েব আলী শেখের ছেলে।
ডুবে যাওয়া ট্রলারে থাকা শ্রমিক আব্দুল মতিন বেপারী জানান, পদ্মায় নাব্যতা সংকটে দৌলতদিয়া বাহিরচর এলাকায় আটকে থাকা কার্গো জাহাজ থেকে তারা মালামাল খালাস কাজ করছিলেন। বেলা পৌনে ১১টার দিকে এমভি জলরাজ-৩ জাহাজ থেকে ২৮ জন শ্রমিক ট্রলার যোগে অপর একটি জাহাজে যাচ্ছিলেন। এসময় ঝড়ো বাতাসে নদী উত্তাল হয়ে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ২৭ শ্রমিক সাঁতরে পাশে নোঙর করে থাকা অপর একটি জাহাজে উঠতে পারলেও বড় বড় ঢেউয়ে তোরে দেলোয়ার ডুবে যায়।
নিখোঁজ শ্রমিক দেলোয়ারের চাচাত ভাই নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, অনেক আগে ট্রলারডুবির ঘটনা ঘটলেও বেলা ২টা পর্যন্ত তার ভাইকে উদ্ধারের কাজ শুরুই করেনি ফায়ার সার্ভিসের কোন লোক। শুধু শুনছি উদ্ধারকর্মীরা আসছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বেলা আড়াইটার দিকে তারা নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার করতে নদীতে অভিযান শুরু করেছেন। বিলম্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ট্রলারডুবির সংবাদ পেয়েছি দুপুর ১টারও পরে। তাই কিছুটা বিলম্ব হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































