গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের বোয়াল, ২২ হাজারে বিক্রি –
- Update Time : ০৬:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ৬৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী গোয়ালন্দের অন্তারমোড় এলাকার পদ্মা নদীতে মোহাম্মদ শেখ নামে এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের বাবু সরদারের অাড়তে থেকে মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ১৮৫০ টাকা কেজি দরে ২২ হাজার ২শ টাকায় মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে ভির করেন উৎসুক জনগণ।
দৌলতদিয়া ঘাটের চাঁদনী অারিফা মৎস্য অাড়তের মোঃ চান্দু মোল্লা জানান, সকালে জেলে মোহাম্মদ শেখ ১২ কেজি একটি বোয়াল মাছ ঘাটের বাবু সরদারের অাড়তে বিক্রি করতে অানেন। এ সময় তিনি একটু লাভের অাশায় ওই মাছটি ১৮৫০ টাকা কেজি দরে ২২ হাজার ২শ টাকা কিনে নেন। এখন ২ হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য ফোনে দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন। অাশা করছেন বিকালের মধ্যে মাছটি বিক্রি হয়ে যাবে। এছাড়া তিনি অাজ কাতলসহ অারও কয়েকটি মাছ বিক্রির জন্য কিনেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































