গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ২২ কেজির বাগাইড় ! –
- Update Time : ০৯:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
- / ৬৮ Time View

আজু সিকদার, জবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ঘাট এলাকায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের একটি বাগাইর মাছ। এ রকম বড় আকারের মাছ খুব কমই ধরা পড়ে পদ্মায়। গত বুধবার মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে বেধে রাখলে উৎসুক মানুষের ভিড় পড়ে সেখানে।
বুধবার বিকেলে দেখা যায়, দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের ওপর মানুষের ভিড়। সহসা নদীতে বড় মাছ ধরা পড়েনা বলে একটি বড় মাছ দেখলে সবাই এক নজর দেখতে ভিড় জমিয়েছে। মাসুদ মোল্লা নামের স্থানীয় মৎস্য ব্যবসায়ী দৌলতিদয়া ঘাট এলাকার মাছের আড়তদার নাটু মোল্লার কাছ থেকে ৮০০ কেজি দরে মাছটি কিনেছেন। তিনি আরো বেশি দামে বিক্রির জন্য ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে পানিতে ছেড়ে রেখেছেন।
আলাপকালে মাসুদ মোল্লা বলেন, গত বুধবার ভোরে পদ্মায় জেলে মদন হালদারের জালে এই বাগাইর মাছটি ধরা পড়ে। মদন মোল্লার বরাত দিয়ে তিনি আরো বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে অন্যান্যদের নিয়ে তিনি মাছ ধরতে পদ্মায় নেমে পড়েন। সারারাত হাতে গোনা দুই-চারটি ইলিশ ও অন্য মাছ ছাড়া উল্লেখযোগ্য কিছুই পাননি। সকালের দিকে যখন জাল গোছানোর প্রস্তুতি নিচ্ছিলেন এমন মুুহুর্তে তার জালে বড় ধরনের ঝাকুনি মাড়ে। তাতেই তিনি ঢের টের পান জালে বড় কিছু একটা আটকেছে। ধীরে ধীরে জাল টেনে নৌকার কাছে আনলে দেখতে পান বড় একটি মাছ জালে আটকেছে। এসময় মাছটিকে নৌকায় তুলতে তার প্রায় এক ঘন্টার মতো সময় লাগে। পরে মাছটিকে নৌকায় তুলে সোজা নিয়ে আসেন ঘাটে।
তিনি আরো বলেন, দৌলতদিয়া ঘাটের আড়তদার নাটু মোল্লা ওজন দিয়ে দেখেন মাছটি প্রায় ২২ কেজি হয়েছে। পরে দুপুরের দিকে আমি তার কাছ থেকে ৮০০ টাকা কেজি দরে কিনে নেই। ঘাট দিয়ে যাতায়াতকালে অনেক যাত্রী মাছটি দেখতে ভিড় করছে। দুই/একজন সৌখিন যাত্রী দামও জিজ্ঞেস করেছে। কিন্তু কেনার সাহস দেখায়নি। এখন ঢাকায় যোগাযোগ করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































