গোয়ালন্দের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সিকে গণসংবর্ধনা প্রদান –
- Update Time : ০৫:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ৪৮ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত আ’লীগ মনোনীত প্রার্থী শিল্পপতি মোঃ মোস্তফা মুন্সিকে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে গণসংবর্ধনা দেয়া হয়েছে ।
বুধবার ঢাকায় শপথ গ্রহণ শেষে তিনি বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ফেরি যোগে দৌলতদিয়া ঘাটে পৌছান।তাকে স্বাগত জানাতে শতশত দলীয় নেতা-কর্মীর পাশাপাশি কয়েক হাজার জনতা ফেরিঘাটে জড়ো হন।
সংবর্ধনা উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও সাধারণ জনতার ব্যানারে দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাটে সুসজ্জিত সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়। সেখানে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনার জবাবে মোস্তফা মুন্সি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেইসাথে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নয়,গোয়ালন্দ উপজেলাবাসীর সেবক হিসেবে সমন্বিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খান,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিল্পব ঘোষ,দেবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা,মামুনুর রশিদ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মোঃ সেলিম মুন্সি প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































