ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দের দেবগ্রামে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৮৭ Time View
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কাজী মোনাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকেলের আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে সভাস্থলে জমায়েত হয়। এক পর্যায়ে জনস্রোত বিদ্যালয় প্রাঙ্গন ছাড়িয়ে পুরো এলাকা ছাড়িয়ে যায়।
সভায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী মর্জি, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ পৌরসভা সাবেক মেয়র মো. শেখ মো. নিজাম, দৌলতদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
১১৯৩


































































































