গোয়ালন্দের দু’টি ইউপি’র চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা –
- Update Time : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ৬৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। ওই নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের সাথে আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
বক্তারা বলেন, এই দুই ইউনিয়নসহ জেলা অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই দুটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































