ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ২ মানব পাচারকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৫:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ২৮৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়ায় মানব পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া খিচুরি পট্টির নিষিদ্ধ পল্লীতে থাকা চম্পা বাড়ীওয়ালীর বাড়ীতে অভিযান পরিচালনা করে যৌন কাজে নিযুক্ত করার উদ্দেশ্যে এ দুইজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চর চন্দ্রা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন জাহিদ(৩৫),অপরজন বগুরা জেলার শেরপুর উপজেলার যমুনাবাড়ী কৃষ্ণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন।বর্তমানে জসিম ঢাকা জেলার ধামরাই এলাকায় বসবাস করেন।
আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মানবপাচার মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়েরের পর রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান,গোপন সংবাদ পেয়ে আমার পুলিশ ফোর্স পাঠাই। পুলিশ দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর একটি বাড়ি থেকে দুই জনকে মানব পাচারের সময় গ্রেপ্তার করে।পরে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয় আসামীদের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১

















































































































