গোয়ালন্দে ৭ সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ –
- Update Time : ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ৬১ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৩১৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
স্হানীয় বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) রিলাকস প্রকল্পের উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এ উপকরণগুলো বিতরণ করা হয়।
দুপুরে উপজেলার দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে আনুষ্ঠানিকভাবে এ উপকরণগুলো বিতরণ করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শিক্ষার্থী প্রতি ১টি স্কুলব্যাগ, ২টি সাবান , ১টি বুক সেল্ফ , ১ টি মতামত ও পরামর্শ বাক্স , ২০০ পিস শ্রেনী ভিত্তিক গল্পের বই এবং হ্যান্ড স্যানিটাইজার, মাক্স সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও কেকেএস’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, ডেপুটি ম্যানেজার ফিরোজা খাতুন,ওহিয়ার রহমান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ,এনজিও প্রতিনিধি প্রমূখ ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































