গোয়ালন্দে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন পজিটিভ –
- Update Time : ০৬:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে করোনা পজিটিভ রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ শনিবার প্রাপ্ত ৪৮ জনের নমুনা পরিক্ষায় ৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৭৩ শতাংশ।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিতাই কুমার রায় জানান, উপজেলায় আক্রান্ত করোনা রোগীদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৭ জন এবং বাড়িতে আইসোলেশনে রয়েছেন ২১৩ জন। এছাড়া আরোগ্য লাভ করেছেন ৩৭৮ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৩৩৪ জন।এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬৩১ জন।মারা গেছেন ২ জন।
ডাঃ নিতাই বলেন, গোয়ালন্দ উপজেলার করোনা পরিস্হিতি আগের যে কোন সময়ের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন মেনে চলা,স্বাস্হ্যবিধি পুরোপুরি অনুসরন করা এবং মাস্ক ব্যবহারের প্রতি সকলকে আরো যত্নশীল হওয়ার উপর তিনি গুরুত্ত্বারোপ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































