গোয়ালন্দে ২২০ পিস ইয়াবাসহ রানা মোল্লা গ্রেপ্তার –
- Update Time : ১০:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রানা মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাকের ফকির পাড়ার মোঃ মজিবর মোল্লার ছেলে।মজিবর মোল্লা গোয়ালন্দ পৌর বিএনপির একাংশের সদস্য সচিব।
জেলা ডিবি পুলিশের ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে মঙ্গলবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামীকে বুধবার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের কাছে অপরাধীর প্রধান পরিচয় তিনি অপরাধী। তার অন্য কোন পরিচয় বিবেচ্য বিষয় নয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































