গোয়ালন্দে ১৬শ শীতার্তকে কম্বল দিলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ৭৩ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নে ১৬শ অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম।
১৬ শ কম্বলের মধ্যে এমপির ব্যাক্তিগত তহবিল হতে ৮ শ এবং সরকারি অর্থায়নের ৮শ কম্বল রয়েছে।
বিতরণকালে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটো, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, জেলা মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































