গোয়ালন্দে ১৩ হাজার ৬৪০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- Update Time : ০৮:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৮ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী ১৩ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন স্হানে গঠিত ৯৭ টি ক্যাম্পের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্তাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক সমূহ এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কতৃক নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে চলছে এ কর্মসূচি।
২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় সরেজমিনে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে দেখা যায়, বিভিন্ন বয়সী শিশুরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে। অভিভাবকদের মধ্যেও এ বিষয়ে উৎসুকভাব দেখা যায়। এখানে দ্বায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি হাফিজা সুলতানা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন ও প্যারামেডিক হারুন-অর-রশীদ।
এ সময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. নাজমুল হক, সহকারি ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, মো. শরিফ হোসাইন প্রমুখ। ক্যাম্পেইন সম্পর্কে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মুহাম্মদ শরীফ বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রতিটি শিশুর জন্য খুবই জরুরি। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, শিশু মৃত্যুর হার কমানো, দেহের স্বাভাবিক বৃদ্ধি করাসহ হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়াতে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এ ক্যাম্পেইনের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার ৯৭ টি কেন্দ্র হতে ১৩ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































