গোয়ালন্দে হাইজিন কর্ণার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
- Update Time : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্ণারের উদ্বোধন ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। স্কুলগুলো হলো গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোয়ালন্দ প্রপার হাই স্কুল, বীর মুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার গার্লস স্কুল ও সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউট।
মু্ক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার স্কুল ও কলেজ প্রাঙ্গনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, এসিল্যান্ড আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবাইরা হুর,সেভ দ্যা চিলড্রেনের ম্যানেজার সাইফুল ইসলাম প্রমূখ। কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও হাইজিন কর্ণারের সমন্ময় করবেন প্রতিটি বিদ্যালয়ের একজন নারী শিক্ষক।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে সহযোগিতা করছে বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা ও সেভ দ্যা চিলড্রেন। অনুষ্ঠানের সভাপতি ইউএনও জাকির হোসেন বলেন, স্কুল চলাকালীন অনেক মেয়ে শিক্ষার্থীর হঠাৎ করে মাসিক হয়ে গেলে তাদের চরম বিপাকে পড়তে হয়।অনেক মেয়েই লজ্জায় কাউকে কিছু বলতেও পারে না।হাতের হাতে ন্যাপকিনও পায় না। তাই তাদের স্বাস্থ্য সমস্যাসহ চরম বিড়ম্বনার শিকার হতে হয়। এ সব বিষয় চিন্তা করে এ কর্মসূচি শুরু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































