ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দে ভ্রাতৃত্ত্ব বাড়াতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৫:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ৫১ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে খেলোয়ারদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ করা এবং যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি হতে বিরত রাখার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। গোয়ালন্দ ফুটবল একাডেমী এ ম্যাচের আয়োজন করে।
ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ অক্টোবর মঙ্গলবার এ খেলা অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ ফুটবল একাডেমী ও রাজবাড়ীর কোলার হাঁট ফুটবল একাডেমী দল অংশ নেয় । খেলাটি ১-১ গোলে ড্র হয়।
প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন বলেন, পাশ্ববর্তী এলাকার খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সুসম্পর্ক স্হাপন, অভিজ্ঞতা অর্জন ও মোবাইল গেমের প্রতি আসক্তি কমাতে আমরা নিয়মিত এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করে আসছি। আমাদের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































