গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৪ জন গ্রেফতার
- Update Time : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, দুইজন সাজাপ্রাপ্ত ও একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) দিবাগত ভোর রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতদিয়া যৌনপল্লী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর নাম বিল্লাল খন্দকার।সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার মৃত সৈয়দ আলী খন্দকারের ছেলে।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ডিগ্রীর চর চাঁদপুর গ্রামের মৃত আইনুদ্দিন মোল্লার ছেলে আকমল শেখ এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার শুকুর মোল্লার ছেলে আসাদুজ্জামান রুবেল।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আয়নাল মাতুব্বর পাড়ার আলমাছ সরদারের ছেলে মনির সরদার।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী বিল্লাল খন্দকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।অতঃপর শনিবার গ্রেফতারকৃত সকল আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































